1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুর-১ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী হিসেবে এম পারভেজ হোসাইন শাহ এর নাম ঘোষণা

  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫৯ Time View

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জঃ
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এম পারভেজ হোসাইন শাহ্-কে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ ও উপজেলা কমিটির আত্মপ্রকাশ এ উপলক্ষে শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে এক আলোচনা সভা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ শামছুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি হারুনুর রশিদ হিমেল

 

সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁরা বীরগঞ্জে একটি সুসংগঠিত ও শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

আলোচনা শেষে একটি আনন্দ র‍্যালি বীরগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, তরুণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

আলোচনা সভার শেষ পর্যায়ে দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এম পারভেজ হোসাইন শাহ্-কে দিনাজপুর-১ আসনের এমপি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণায় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, তরুণ কর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই