1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩১৯ Time View

 

 মোঃ আনোয়ার হোসেন, গলাচিপাঃ 

“জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ করেছে গন অধিকার পরিষদ।

 

আজ সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান।

 

এসময় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের পক্ষ থেকে ৯ শতাধিক মানুষের হাতে রেইনকোর্ট তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা, সদস্য সচিব মোঃ আবুল হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ ইমরান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

 

 

বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই