
রাসেল আহম্মেদ, বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক পথসভা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৪ আগস্ট ২০২৫) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মোকামতলা, সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় যোগ দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহমুদুর রহমান মান্না জনগণের সাথে মতবিনিময় করেন এবং গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নাগরিক ঐক্যের অঙ্গীকার তুলে ধরেন। পথসভা কর্মসূচি:- মোকামতলা বন্দর: প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর ইউনিয়ন: জগন্নাথপুর বাজার ও হাবিবপুর এলাকায় জনগণের সঙ্গে আলোচনা। দেউলী ইউনিয়ন: গাংনগর বাজার ও রহবল বন্দরে বক্তব্য প্রদান। এসময় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নাগরিক ঐক্য মাঠে থাকবে। এই আন্দোলন জনগণের জন্য, দেশের জন্য।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, সদস্য কেন্দ্রীয় কমিটি নাগরিক ঐক্য, মো. শহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক, মো. এনামুল হক সরকার, যুগ্ম আহ্বায়ক, সাইদুর রহমান সাগর, মশিউর রহমান পিয়াল, মোর্শেদ হীরা, হারুনুর রশিদ, রুহুল আমিন, আমিনুর রহমান পাপুল, আল আমিন, আবুল কাশেম, আনারুল ইসলাম ও সাজু মিয়াসহ শত শত নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব ঐক্য সভাপতি অমিত হাসান, উপজেলা ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার ও সাধারণ সম্পাদক তৌহিদ।
Leave a Reply