1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আটক

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) কে আটক করেছে সেনাবাহিনী। আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

 

রবিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন। (প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে) এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই