1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ Time View

 

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী। ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় স্ত্রী তানিয়া (২৫) কে আটক করেন শিবপুর মডেল থানার পুলিশ। ভুক্তভোগী মোঃ হাসান মোল্লা (২৮) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঠালতলা গ্রামের শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মোল্লা ট্রাক চালিয়ে প্রতিদিনের মত সকালে বাড়ি ফিরে আসেন, বাড়িতে এসে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন তার গোপনাঙ্গ দিয়ে রক্ত জরছে এবং মুমূর্ষু অবস্থায় বিছানায় শুয়ে কাতরাতে ছিলেন। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী ঘাতক স্ত্রী তানিয়াকে আটক করে শিবপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

 

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত নারী থানা পুলিশের হেফাজতে আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই