1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পি আর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়–আব্দুল হালিম

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ Time View

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

সকলের ভোট প্রদান নিশ্চিত এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা সরকার দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা সম্ভব হয়েছে তাদের গতানুগতিক কারণে। ঐক্যমত কমিশনে দেশের ২৬ টি রাজনৈতিক দল পি আর পদ্ধতিতে নির্বাচন চায়। পি আর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হলে সুষ্ঠ প্রতিযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করা সম্ভব হবে। এসব মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক রংপুর – দিনাজপুর অঞ্চল মাওলানা আব্দুল হালিম।

 

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমীর ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সে ক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। মিঠাপুকুরে জামায়াতের বিজয়ের জন্য ছাত্র-ছাত্রী এবং যুবসমাজের প্রয়োজন অতীতেও ছিল এখনো আছে। যুবকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আমরা সকলের সহযোগিতায় মিঠাপুকুরে বিজয় নিশ্চিত করতে চাই।

 

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমীর আসাদুজ্জামান শিমুল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই