1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দেশ ভয়াবহ সংকটে, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনই একমাত্র ভরসা — মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View

 

 

আশিকুল ইসলাম, বেলকুচিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেছেন, দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র বিপন্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে।

 

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বেলকুচি সদর ইউনিয়নের উদ্যোগে দশখাদা হাটখোলা মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, “আগামী দিনে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। এ অঞ্চলের মানুষের দাবি-দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে।”

 

 

তিনি দলের নেতাকর্মীদের দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আলী।

 

 

এ সময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি প্রভাষক আব্দুস সামাদ, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, বেলকুচি থানা শাখার সভাপতি মাওলানা মোঃ কালাম, থানা শাখার সাধারণ সম্পাদক আঃ সালামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

সম্মেলন শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নয়ন, শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই