1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দিনাজপুরের বীরগঞ্জে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী রাশেদুন নবী বাবু 

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ Time View

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। 
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় তরুণদের মাঝে ফুটবল তুলে দিয়েছেন বীরগঞ্জ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলার সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা রাশেদুন নবী বাবু।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদুন নবী বাবু বলেন, তরুণরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ক্রীড়ার মাধ্যমে তারা যেমন সুস্থ দেহ-মন গড়ে তুলতে পারবে, তেমনি সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পারবে। আমি বিশ্বাস করি, খেলাধুলায় তরুণদের সম্পৃক্ততা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দিনাজপুর জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ পৌর শাখার আমির সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মোসাদ্দেক হোসাইন; উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ও পৌর শাখার সাবেক সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম রিজু, পৌর শাখার ২ নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম রেজা, পৌর শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই