1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পাঁচবিবির কয়া সীমান্তে মাদকসহ মহিলা আটক

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ও মাদক ব্যবসার টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক ব্যবসায়ী খোরশেদ হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করা হয়েছে।

 

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে খোরশেদের বাড়ি থেকে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল এবং মাদক বিক্রির ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

 

 

ডিএনসি জয়পুরহাটের সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ বলেন, “কয়া গ্রামে মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।”
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল ইসলাম জানান, “মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। এলাকায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই