1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

শান্তির পক্ষে আমরা এবং কল্যাণের পথেই বিএনপি—ইসরাফিল খসরু

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View

 

 

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দিপীকা সংঘ পূজা উদযাপন পরিষদের শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর (সোমবার) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী প্রার্থী ইসরাফিল খসরু।

 

 

দিপীকা সংঘের সভাপতি এডভোকেট মোহন লাল মহাজনের সভাপতিত্বে দূর্গোৎসবে মাতৃ বন্দনা অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ৪ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসরাফিল খসরু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, প্রবীণ বিএনপি নেতা মাহবুব এলাহী,নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার শীল, দিপীকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার দাশ, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উত্তম মহাজন নব, সুজন মজুমদার মনি, সুজন শীল, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে মোঃ শাহাজাহান, মোঃ জাবেদ আনসারী, মোঃ মুজিবুর রহমান, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, মোঃ আলমগীর, নওশাদ, সোহেল, রাসেল, টিটু সহ বিভিন্ন পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

উদ্বোধন কালে ইসরাফিল খসরু বলেন, বিগত দিনের মতোই বিএনপির নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে আপনাদের পাশে থাকবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় উৎসব কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবার সহযোগিতা কামনা করেন।
পরে নেতৃবৃন্দরা পূজারীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজা কমিটিকে উপহার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই