1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বৈদিক মন্দিরে দুর্গোৎসব পরিদর্শনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ Time View

 

 

মোঃ ওবাইদুল, যশোর সদর উপজেলাঃ
যশোরের খাজুরা বৈদিক মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে এ পরিদর্শনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, যশোর জেলা আমীর এবং যশোর-৪ (বাঘারপাড়া-বসুন্দিয়া-অভয়নগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। মন্দিরে পৌঁছে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।তিনি আরো বলেন, ” উৎসব সবার আনন্দ ভাগাভাগি করার সুযোগ এনে দেয় ” আমরা চাই ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক খান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এবং জামায়াত মনোনীত বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আবুল কাশেম, বন্দবিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, খাজুরা থানা ছাত্রশিবির সভাপতি এবি মুনতাসির ও থানা সেক্রেটারি ফুরকান আলী। এছাড়া ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ মন্দিরের ভক্তবৃন্দ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক সে কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই