1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কমলনগরে দলীয় কর্মীকে চিকিৎসা সহায়তা দিলেন তানিয়া রব

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

 

 

হাবিবুর রহমান, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কর্মী মো: খোরশেদ আলমকে চিকিৎসা সহায়তা দিয়েছেন দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব।

 

 

আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে কমলনগর প্রেসক্লাবে খোরশেদের হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক এই সহায়তা তুলে দেন উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। খোরশেদ চর ফলকন ইউনিয়নের ২নং ওয়ার্ড জেএসডি’র সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

 

 

জানা যায়, গত বুধবার (১ অক্টোবর) হাজিরহাট উপকূল কলেজে মহিলা সমাবেশ করে উপজেলা নারী জোট। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব। খোরশেদ নারী জোটের সেই সমাবেশে অংশ নেয়। সেখানে ভিড়ের মধ্যে তার বাম হাতের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়।খবর শুনে খোরশেদের শারীরিক খোঁজ খবর নেন তানিয়া রব। পরে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, চর ফলকন ইউনিয়ন জেএসডির আহ্বায়ক দুলাল সর্দার,জাতীয় যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল ও আক্তার হোসেন প্রমুখ।

 

 

আরো উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছা কালিমুল্লাহ,যুগ্ম আহবায়ক এহসান রিয়াজ,প্রচার সম্পাদক হাবিবুর রহমান নয়ন ও মোখলেছুর রহমান ধনু প্রমুখ।

 

 

এসময় খোরশেদ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, তানিয়া রব একাধিকবার ফোনে আমার শারীরিক খোঁজ খবর নিয়েছেন। এই সহায়তা তার মানবিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। দলের প্রয়োজনে, নেত্রীর প্রয়োজনে যে কোন কাজে ঝাপিয়ে পড়বো বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই