1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২১ Time View

 

 

 

 

মোঃ ওবাইদুল হক, যশোর সদরঃ
যশোরের অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামী আমির ও যশোর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

 

 

 

বুধবার (৮ অক্টোবর) শুভরাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করে অধ্যাপক গোলাম রসুল বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাদের সম্মান, ন্যায্য প্রাপ্য ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাআল্লাহ, ক্ষমতায় গেলে আমরা শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করব।সভায় আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহরুল হক, ইউনিয়ন আমির মাওলানা আব্দুল সাত্তার ও ইসলামী ছাত্রশিবির অভয়নগর পূর্বের সভাপতি মো. ইয়াসিন মোল্লা প্রমুখ।সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার অবক্ষয় রোধ ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে একটি ন্যায়ভিত্তিক সরকার প্রয়োজন।অনুষ্ঠান শেষে অধ্যাপক গোলাম রসুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক সমাজের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই