1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

জামায়াতে ইসলামী সরকার গঠন করলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে ইনশাল্লাহ

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৩ Time View

 

 

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন,জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে।

 

 

তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, বিচারব্যবস্থা হবে স্বাধীন ও নিরপেক্ষ, এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি ও জবাবদিহিতার ভিত্তিতে।

 

 

আজ শুক্রবার ১০ অক্টোবর বিকাল ৪টায় গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উদ্যোগে পলাশবাড়ী মডেল মসজিদের হলরুমে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ করেন তিনি।

 

 

মাওলানা হালিম আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ তার ধর্মীয় বিশ্বাস, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবে; কেউ অন্যায়ের শিকার হবে না; দুর্নীতি, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্ত একটি ন্যায়নিষ্ঠ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।”

 

 

প্রধান অতিথি বলেন, “জামায়াত মনে করে রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং জনগণের সেবা করার উদ্দেশ্য রাজনীতি । জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন সম্ভব। ইসলামী আদর্শে অনুপ্রাণিত ন্যায়ভিত্তিক রাষ্ট্রই সমাজে প্রকৃত শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি ফিরে আনতে সক্ষম।জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার ভিত্তিতে একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে ধনী-গরিব, নেতা-কর্মী ও শাসক-শাসিত সবাই আইনের সামনে সমান অধিকারী হবে।

 

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন,পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নির্বাচন পরিচালনার মহা- পরিচালক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দিনাজপুর জেলা আমীর আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম এবং জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

 

 

এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক, সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ উপজেলার ২০টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই