1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণসংযোগে বেলাল ই বাকী ইদ্রিশী জনগণের পাশে থেকে পরিবর্তনের অঙ্গীকার করেন 

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ Time View

 

 

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ বাজারে গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং স্থানীয় সমস্যা ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে আলোচনা করেন।

 

 

এ সময় বেলাল ই বাকী ইদ্রিশী বলেন,
আমি রাজনীতি করি জনগণের ভালোবাসা ও সেবার জন্য। শিবগঞ্জের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্য। এ অঞ্চলের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়ানো আমার অঙ্গীকার। বিএনপি জনগণের দল — এই দল ক্ষমতায় এলে শিবগঞ্জের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ।

 

 

তিনি আরও বলেন,আজকের এই গণসংযোগে মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

 

 

 

গণসংযোগ শেষে বেলাল ই বাকী ইদ্রিশী স্থানীয় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপির উন্নয়ন দর্শন তুলে ধরেন।

 

 

 

গণসংযোগে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের পদচারণায় প্রাণ ফিরে আসে শিবগঞ্জ বাজারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই