1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ঘন কুয়াশায় শীতের আগমনী বলে জানান এলাকাবাসী

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২২ Time View

 

 

নয়ন হোসেন, হরিপুর, ঠাকুরগাঁওঃ

উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেখা মিলেছে ঘন কুয়াশার, যা এলাকা বাসী দেখছেন শীতের আগমনী বার্তা হিসেবে। সোমবার (১৩ অক্টোবর) ভোরে পুরো জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর-গ্রামের পথঘাট ও বিস্তীর্ণ ফসলের মাঠ। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে।

 

 

 

ভোর থেকে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পথঘাট প্রায় অদৃশ্য হয়ে পড়ে। তারপরও জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে কাজে বের হন খেটে-খাওয়া মানুষজন।

 

 

 

হরিপুর সদরের গাড়ি চালকরা বলেন, “ভোরবেলাতেই বের হতে হয়েছে। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। কয়েক দিন ধরে সামান্য কুয়াশা থাকলেও আজ কুয়াশা অনেক বেশি।”

 

 

 

কালিগঞ্জ ব্রিজ এলাকায় হাঁটতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “দিনের বেলা এখনো গরম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। তবে আজকের কুয়াশা অন্য দিনের তুলনায় অনেক ঘন। মনে হচ্ছে শীতের আগমন ঘটছে।”

 

 

 

ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু ও সকালের ঘন কুয়াশা দেখে জেলাবাসী শীতের আগাম বার্তা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেকে। তবে আবহাওয়ায় এখনো তেমন তাপমাত্রার পরিবর্তন দেখা যায়নি। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

আবহাওয়াবিদরা জানান, এ মাসের শেষ সপ্তাহের দিকে জেলায় শীত পুরোপুরি নামতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই