1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, কাদাপানিতে একাকার পুরো প্ল্যাটফর্ম

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ Time View

 

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। স্টেশনের প্ল্যাটফর্ম ও মূল ভবনের চারপাশে পানি জমে থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ট্রেন থেকে নামার সময় কাদাপানিতে একাকার হয়ে যাচ্ছে পুরো প্ল্যাটফর্ম এলাকা। একইসঙ্গে ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরাও।

 

 

ব্রিটিশ আমলে নির্মিত রাজারহাট রেলওয়ে স্টেশন স্বাধীনতার পর আনুমানিক তিনশ গজ পশ্চিমে স্থানান্তর ও পুনর্নির্মাণ করা হয়। তবে স্টেশনের প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রেনে উঠানামা করতে হয়। সামান্য বৃষ্টি হলেই নিচু প্ল্যাটফর্মে পানি ঢুকে যায় এবং বিশ্রামাগারেও পানি প্রবেশ করে।

 

 

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, “বিষয়টি একাধিকবার বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

 

 

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, “স্টেশনের ভেতরের সমস্যাগুলোর দায়িত্ব রেল কর্তৃপক্ষের। তবে জনভোগান্তি কিছুটা লাঘবের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে স্টেশনের বাইরে একটি সিসি রাস্তা নির্মাণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই