1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদেরকে ঢাকায় লাঠিপেটা করার প্রতিবাদে জয়পুরহাটে মহাসড়কে শিক্ষক-কর্মচারীর মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ Time View

 

 

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাটঃ

জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণীকক্ষে পাঠদান ছেড়ে মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট ব্যানারে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জোটবদ্ধ হয়ে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাঁরা প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কমসূচী পালন করেন।

 

 

তাদের দাবী, প্রাণপ্রিয় শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচী চলাকালিন সময়ে শিক্ষককে লাঠিপেটা করা কেন হলো। দ্রুত তাদের দাবী মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

 

 

মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য দেন, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়ার রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিমসহ অন্যরা।

 

 

হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচীতে প্রশাসনের যারা আমাদের ওপর লাঠিচার্জ করেছেন, তারাও কোনো না কোনো শিক্ষকের কাছ থেকেই শিক্ষা অর্জন করেছেন। এখন মনে হচ্ছে আমাদেরই ছাত্ররাই আজ আমাদের ওপর নির্যাতন করছে। তিনি আরও বলেন, যারা শিক্ষকদের টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই সাথে এমপিও ভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি দ্রত প্রজ্ঞাপন জারি করতে হবে।’

 

 

পরে শিক্ষকরা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই