1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুমিল্লার লালমাই বাজারে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৪ Time View

 

 

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই বাজারে জাকের পার্টির এক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

 

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী হাছিনা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সভাপতি আবুল কাশেম কমিশনার, বাস্তহারা ফ্রন্ট সভাপতি ফরহাদ হোসেন, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি নুরে আলম মানিক, ওলামা ফ্রন্ট সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন মুজাহেদী, জেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী মনোয়ারা শাহজাহান, নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি অহিদুজ্জামান ম্যানেজার, জেলা মৎস্য ফ্রন্ট সভাপতি খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুব হিন্দু ভক্ত ফ্রন্ট সভাপতি লিটন চন্দ্র ভৌমিক, মহানগর ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী ও দক্ষিণ জেলা ছাত্রী ফ্রন্ট সভানেত্রী কানিজ ফাতেমা প্রমুখ।অনুষ্ঠানে জাকের পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাকের পার্টি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে দেশের জনগণ ঘরে বসে ভোট দিতে পারুক।”

 

 

জনসভা শেষে লালমাই বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় এবং আগত অতিথিদের মধ্যে পবিত্র তাবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই