1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে, আর কোন আমলাতন্ত্র চলতে দেয়া হবে না দেশে—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ Time View

 

 

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও ॥

আমার দেশের বেশিরভাগ মানুষ কৃষি করে খায়। কৃষিতে সময় মত পানির সেচ আর ন্যায্য মূল্যে সঠিক সার না পেলে কৃষকদের ক্ষতি হয়ে যাবে। তাই কৃষকদের দাবী আদায়ে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

আজ বৃহস্পতিবার দুপুরে ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত সদর উপজেলার বেগুনবাড়ী দানারহাট ঈদগাহ মাঠে হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় দানারহাট এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা উলু ধ্বনী দিয়ে মির্জা আলমগীরকে বরন করে নেন।

 

 

মির্জা আলমগীর বলেন, আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রতিষ্ঠা করতে চাই। এ সরকার বড় ভুল করছে বাহির থেকে ভুট্টা আমদানি করে। যেখানে আমার দেশের কৃষকরা ভুট্টার দাম পাচ্ছেনা, সখানে আপনারা কি করে ভুট্টাসহ অন্যান্য ফসল বাহির থেকে আমদানি করছেন? কৃষকদের না বাচিয়ে এ সরকার বড় ভুল করছে। কৃষকদের সকল উৎপাদিত পণ্যের ন্যায়্য মূল্য নিশ্চিত করতে হবে।

 

 

স্বাধীনমত ও সাংবাদিকদের তিনি বলেন, আজ মানুষ তাদের প্রত্যেকের নিজেদের কথা বলতে পারছে। যার যা ইচ্ছে বলতে পারছে। সাংবাদিকরা আজ তাদের নিজেদের মত করে লিখতে পারছে। বিগত সরকারের সময়ে সাংবাদিকদের হাত ছিলো বাধা। আমরা এ নীতিতে বিশ^াসী না। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের এ স্বাধীনতা নিশ্চিত করবো।

 

 

পিআর পদ্ধতি আর আগামী নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, পি আর পদ্ধতি এখনো সাধারন মানুষ বোঝে না। সাধারণ মানুষ ভোট দিতে চায়। আগে নির্বাচন হোক পি আরের সিদ্ধান্ত পরে নেয়া যাবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে ,এক কোটি মানুষকে চাকুরী দেয়া হবে, মায়েদের ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। তাই আমাদের হাতকে শক্তিশালী করে দেশের মানুষের জন্যে কিছু করার সুযোগ আপনারা করে দেবেন।

 

 

১৯ নং বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আবুল কাসেম আজাদের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই