1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জয়পুরহাটের শহীদ জিয়া কলেজ মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে মানুষের ঢল 

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩১ Time View

 

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাটঃ

গতকাল ১৯ অক্টোবর রবিবার জয়পুরহাট ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ জিয়া কলেজ মাঠে এক মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। পবিত্র কোরআনের মহান বাণী ও শিক্ষা ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে এই মাহফিলে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কোরআনই মানব জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। কোরআনের শিক্ষার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে পারলেই অন্যায়, দুর্নীতি ও অবিচারমুক্ত শান্তির পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব।

 

 

তিনি আরও বলেন,আজকের সমাজে যে অস্থিরতা,বৈষম্য ও নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে — তার একমাত্র সমাধান হলো কোরআনের নির্দেশনা মেনে চলা। ইসলামী সমাজকল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়, যা আল্লাহভীরু প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

মাহফিলে পবিত্র কোরআনের তাফসীর পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন ড. আবুল কালাম আজাদ বাশার।

 

 

এ ছারাও তাফসীর পেশ করেন মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ সহ স্থানীয় বিশিষ্ট ওলামা মাশায়েখগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মোঃ আল-আমিন।

 

 

মাহফিল শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই