1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বেতন-ভাতা বৃদ্ধিসহ ন্যায্য দাবীতে জয়পুরহাটে শিক্ষকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ Time View

 

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাটঃ

বেতন-ভাতা বৃদ্ধি ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক অংশগ্রহণ করেন।

 

 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে শিক্ষকদের মর্যাদা, সম্মান ও আর্থিক প্রাপ্যতা নিশ্চিত করা অপরিহার্য। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি না হওয়ায় শিক্ষক সমাজ মানবেতর জীবন যাপন করছেন, যা শিক্ষা কার্যক্রমের মানকেও ক্ষতিগ্রস্ত করছে।

 

 

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতি কাঠামো সংস্কার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। একইসঙ্গে শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের দাবিও জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই