1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

উন্নত জাতের ছাগল পালন করে স্বাবলম্বী এবং সফল খামারি দুলাল খান

  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২২৬ Time View

 

 

মোঃ নাসির উদ্দিন, আমতলী, বরগুনাঃ
আমতলী উপজেলার ৩নং আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের মোঃ দুলাল খান উন্নত জাতের ছাগল পালন করে হয়েছেন স্বাবলম্বী। এক সময়ের আর্থিকভাবে পিছিয়ে থাকা দুলাল খান এখন একজন সফল খামারি হিসেবে এলাকায় পরিচিত মুখ।

 

 

জানা গেছে, কয়েক বছর আগে তিনি স্বল্প পুঁজি নিয়ে উন্নত জাতের ছাগল পালন শুরু করেন। সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে অল্প সময়েই ছাগলের উৎপাদন বাড়াতে সক্ষম হন তিনি। বর্তমানে তার খামারে বিভিন্ন জাতের প্রায় ৩০-৪০টি ছাগল রয়েছে, যার মধ্যে অধিকাংশই গর্ভবতী ও দুগ্ধবতী।

 

 

প্রতিমাসে খামার থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় করছেন তিনি। ছাগল বিক্রি করে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি তিনি সঞ্চয়ও করতে পারছেন। তার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক খামার স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে।

 

 

দুলাল খান বলেন, “প্রথমে কিছুটা ভয় ছিল, কিন্তু চেষ্টা আর পরিশ্রম করলে যে সফল হওয়া যায় – আমি তার প্রমাণ। এখন স্বপ্ন দেখি খামারটি আরও বড় করব। যদি সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা পাই, তাহলে আরও বেকারদের কর্মসংস্থান করতে পারব।”

 

 

স্থানীয় কৃষি বিভাগ এবং প্রাণিসম্পদ অফিস দুলাল খানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই