1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জের দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষার্থী কোরআন প্রতিযোগিতায় তিন বিভাগে তিনটি প্রথম স্থান অর্জন করেছে 

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৬১ Time View

 

 

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫ নারায়ণগঞ্জ জেলার শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসা আবারো এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর নারায়ণগঞ্জ জেলা জোন-২ পর্বে বন্দর উপজেলার বিভিন্ন মাদ্রাসা অংশগ্রহণ করে। এতে দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার তিনজন ছাত্র তিনটি ভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করে মাদ্রাসার গৌরব বহুগুণে বৃদ্ধি করেছে।

 

 

প্রতিযোগিতায় মোট পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ পারা গ্রুপে ২৭ জন, ২০ পারা গ্রুপে প্রায় ৪০ জন, ১০ পারা গ্রুপে ৯০ জন এবং ৫ পারা গ্রুপে প্রায় ১৪৪ জন প্রতিযোগী ছিল।

 

 

১০ পারা বিভাগে মোঃ তামিম (পিতা: মোঃ আনোয়ার হোসেন), ২০ পারা বিভাগে মোঃ আশরাফ আলী (পিতা: মাওলানা মাহবুবুর রহমান) এবং ৩০ পারা বিভাগে মোঃ আব্দুর রহমান (পিতা: মোঃ রফিকুল ইসলাম) নিজ নিজ বিভাগে প্রথম স্থান লাভ করে। বন্দর থানার নয়া মাটি দারুল উলুম কওমি মাদ্রাসায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার ছাত্রদের অসাধারণ পারফরম্যান্স এলাকার ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। বর্তমানে এই মাদ্রাসাটি বন্দর উপজেলার শীর্ষস্থানীয় মাদ্রাসাগুলোর অন্যতম হিসেবে পরিগণিত হচ্ছে।

 

 

তিন ছাত্রের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বসিত হয়ে দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসা তাদের জন্য এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কোরআন প্রেমী ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকদের আবেগঘন বক্তব্য এবং ছাত্রদের প্রতিক্রিয়া গোটা পরিবেশকে কৃতজ্ঞতা ও আনন্দে ভরিয়ে তোলে।

 

 

দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার বিশেষত্ব হলো এর বহুমুখী শিক্ষাব্যবস্থা। এখানে রয়েছে আদর্শ নূরানী বিভাগ, হেফজুল কোরআন রিভিশন বিভাগ, মাদানী নেসাব কিতাব বিভাগ এবং মাহমুদিয়া আইডিয়াল ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল। এছাড়াও মাদানী নিসাব বিভাগের ছাত্রদের জন্য রয়েছে আলাদা পরীক্ষা প্রস্তুতি বিভাগ, যেখানে তারা সুপ্রসিদ্ধ আলিয়া মাদ্রাসার অধীনে জেনারেল লাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

 

শিক্ষাদান পদ্ধতিতে মাদ্রাসাটি দৃষ্টান্তমূলক। এখানে শীতলক্ষ্যা শিল্প গোষ্ঠীর তত্ত্বাবধানে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য সঙ্গীত চর্চা করানো হয়, যেখানে সংগীতের বিভিন্ন দিক সুগঠিত ও সুন্দরভাবে শেখানো হয়। এছাড়া আন্তর্জাতিক মানসম্পন্ন কারী ওস্তাদদের মাধ্যমে শিক্ষার্থীদের কোরআন মাজীদের তিলাওয়াতকে আরও সুললিত ও হৃদয়গ্রাহী করে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

 

প্রিন্সিপাল হাফেজ কারী মাহমুদুল হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, একই সঙ্গে তিনটি বিভাগের প্রথম স্থান অর্জন আমাদের অর্জন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কামনা করছি, এই নিয়ামত যেন দীর্ঘস্থায়ী হয়। আমাদের ছাত্র, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমরা কৃতজ্ঞ, যাদের দোয়া ও সহযোগিতায় আমরা কোরআনের খেদমতে আরও অগ্রসর হতে পারছি। আল্লাহ যেন কোরআনের আলো দিয়ে আমাদের সমাজকে আলোকিত করেন।”

 

 

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী হাফেজদের মাঝে কোরআন শেখার প্রতি ভালোবাসা ও আগ্রহ আরও দৃঢ় হয়। এই প্রতিযোগিতা তরুণদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ এবং নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাফল্য শুধু দারুল মাজীদ মাহমুদিয়া মাদ্রাসার নয়, বরং নারায়ণগঞ্জ জেলার ধর্মীয় শিক্ষার অঙ্গনে এটি একটি গর্বের মাইলফলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই