
মোঃ নুর আলম সিদ্দীক, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় কালমেঘ আর আলি উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ বদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হায়দার আলী এবং উপজেলা সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা বসির উদ্দিন, সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক কর্মীবৃন্দ।
প্রধান অতিথি মোহাম্মদ বদরুল ইসলাম বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
উপজেলা সভাপতি হায়দার আলী বলেন, “প্রতিটি শ্রমজীবী মানুষকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, ন্যায্যতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “আজকের এই সমাবেশ আমাদের সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও দৃঢ় করবে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় শ্রমিকদের ভূমিকা অপরিহার্য।”
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক দায়িত্ববোধ ও ইসলামী মূল্যবোধে পরিচালিত কর্মজীবনের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। শেষে সভাপতি মোহাম্মদ ইউনুস আলী সকল অতিথি, নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন
Leave a Reply