1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ময়মনসিংহের ফুলপুরে এ্যাডভোকেট আবুল বাসার আকন্দ বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন 

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ Time View

 

 

ফয়জুর রহমান, ময়মনসিংহঃ
উপজেলার বালিয়া ইউনিয়ন এর বালিয়া বাজারে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক এমপি এ্যাডভোকেট আবুল বাসার আকন্দ।

 

 

২৪ অক্টোবর শুক্রবার ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন এর বালিয়া বাজার সহ আশে পাশের বাজারে দোকান পাটে ও জন সাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এ্যাডভোকেট আবুল বাশার আকন্দ ১৪৬ ময়মনসিংহ-২ সংসদীয় আসন (ফুলপুর-তারাকান্দা) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি সাবেক ফুলপুর থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাবেক জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির সহ বিভিন্ন গুরত্বপূর্ন দায়িত্ব পালন করছেন।

 

 

লিফলেট বিতরণ শেষে তিনি সাংবাদিকদের জানন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যেই ৩১ দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে জন সাধারণকে অবহিত করার লক্ষ্যে আমাদের আজকের এই কর্মসুচি এর আগেও আমরা ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন বাজারে এই কর্মসুচি পালন করেছি। প্রর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি গ্রামে ও পাড়া মহল্লায় এই কর্ম সুচি বাস্তবায়ন করা হবে। মনোনয়ন বিষয়ে তিনি বলেন ৪৭ বছর যাবৎ আমি বিএনপির সাথে আছি দুর্দিনেও দলের সাথে ছিলাম। এখনো আছি তাই আমি আশাবাদী দল যদি আমাকে মুল্যায়ন করে তাহলে আমিই মনোনয়ন পাব ইনশাআল্লাহ।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,কৃষক দল,যুবদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই