
মোঃ নুর আলম সিদ্দীক, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানার জামায়াতের আমীর আব্দুর রশীদ।
বক্তারা পল্টন ট্র্যাজেডি দিবসের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর সংগ্রাম কখনো বৃথা যায় না। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
Leave a Reply