1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে ১৯ দালালের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১৪ Time View

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে ১৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একজনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

 

 

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত র‍্যাব-১৪ এর একটি দল হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব দালালকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৪ এর উপ-অধিনায়ক মেজর রাশেদ রাহাদ।

 

 

পরে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রাশিক খান শুষান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত কারাদণ্ড দেন।

 

 

র‍্যাব কর্মকর্তা রাশেদ রাহাদ বলেন, “আটকরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাহিরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়তেন।”

 

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, “আমাদের হাসপাতালে এক হাজার শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার হাজার রোগী ভর্তি থাকেন। অনেক রোগী সেবা নিতে এসে দালালদের খপ্পরে পড়েন। এ অভিযানের ফলে তাদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে।”

 

 

নেত্রকোণার মদন উপজেলার হালিমা বেগম নামে এক রোগীর স্বজন জানান, “গত সপ্তাহে আমার ভাইকে ভর্তি করতে এসে দালালের কবলে পড়েছিলাম। তারা জোর করে বাইরে নিয়ে ক্লিনিকে ভর্তি করাতে চেয়েছিল। পরে কৌশলে তাদের হাত থেকে রেহাই পাই।”

 

 

‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। কিন্তু কিছু অসাধু দালালের কারণে সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।”

 

 

র‍্যাব জানায়, আটক দালালদের মধ্যে কয়েকজন পূর্বেও একই অপরাধে সাজা খেটে বের হয়ে পুনরায় একই কাজে যুক্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই