1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন জলিল টেক্সটাইলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর “শ্রমিকের ঘামঝরা ইতিহাসের অবসান” দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলী ব্রীজের উদ্বোধন ডিবি পুলিশের অভিযানে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ সেনাসদস্য মাসুম বিল্লাহকে শেষ বিদায় দিতে এসে সড়ক দুর্ঘটনায় আরেক সেনাসদস্য সোহেল ও তাঁর স্ত্রীর করুণ মৃত্যু নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে নোয়াখালীর চাটখিলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’ কে নিষিদ্ধের দাবি নোয়াখালীর চাটখিলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘নোমান হাসপাতাল’ কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মাদারগঞ্জে নদীর পানিতে ডুবে নিখোঁজ ৫ শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ Time View

 

 

মাসুদ রানা, জামালপুরঃ

জামালপুরের মাদারগঞ্জের চরভাটিয়ান আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝারকাটা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।

 

 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন। নিহতদের মধ্যে রয়েছে- পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাঁদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে। এদিকে এখনো নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে থেকে সার্বিক অভিযান পরিচালনা করছে। স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায়। একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে নামে। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে গিয়ে খবর দেয় এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ খবর লেখা পর্যন্ত বাকী দুই শিশু উদ্ধারে অভিযান চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই