নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Update Time :
রবিবার, ২ নভেম্বর, ২০২৫
২৪৫
Time View
ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় নেতা আমির হোসেন বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জেএসডির সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন ও ১নং শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা জেএসডির নেতা মোহাম্মদ আব্দুল্লাহ খোকন। সভায় বক্তব্য রাখেন, জেএসডি নেতা কামাল হোসেন ভূইয়া ও ফজলে আলম প্রমূখ।
বক্তারা নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে বলেন, সংস্কার না হলে নির্বাচনে যারাই সরকার গঠন করবে তাঁরাই স্বৈরাচারী হতে বাধ্য হবেন। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচার ব্যবস্থা এখনো বহাল রয়েছে। সংস্কারের মাধ্যমে স্বৈরাচারের পথ বন্ধ করে তার পর নির্বাচন দিলে জনগণ সুশাসন দেখতে পাবে।
বক্তারা স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় বীর আ স ম আবদুর রবের সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সভা পরিচালনা করেন উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও পৌর সাধারণ সম্পাদক ফিরোজ আলম।
Leave a Reply