1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে ফাঁকি দিতে গিয়ে পেশাদার ডাকাত গ্রেফতার

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের মুক্তাগাছায় ছিনতাইয়ের ভুয়া নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক পেশাদার ডাকাত। গ্রেফতার ব্যক্তি হলেন নেওয়াজ আলীর ছেলে সোহেল (২৬)।

 

 

৩১ অক্টোবর ২০২৫ সকালে ময়মনসিংহের দিগাড়কান্দা বাইপাস এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, সোহেল নিজেকে ড্রাইভার পরিচয় দিয়ে একটি সিলিন্ডার গ্যাস ও চুলা পরিবহনকারী পিকআপের চালক, প্রতিবন্ধী মজিবর রহমানের সহায়তা চান। মুক্তাগাছার উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে সোহেল গাড়ি থামাতে বলেন।

 

 

এ সময় এক মোটরসাইকেল আরোহী পুলিশ পরিচয়ে এসে সোহেলের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। তবে ড্রাইভার মজিবরের কোনো ক্ষতি হয়নি এবং তার মালামালও অক্ষত থাকে। ঘটনাটিতে অসঙ্গতি দেখে ড্রাইভার প্রতিবাদ করলে সোহেল গাড়ির চাবি ছিনিয়ে পালিয়ে যান।

 

 

এরপর সোহেল নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, ড্রাইভার পরিকল্পিতভাবে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

 

 

খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার আসল চিত্র—সোহেল নিজেই প্রতারণা ও লুটপাটের ঘটনাটি সাজিয়ে ভুক্তভোগী সেজে পুলিশের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিলেন।

 

 

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, “সোহেল অত্যন্ত অভিনব কায়দায় ৯৯৯-এ কল দিয়ে বানোয়াট তথ্য দিয়েছেন। তদন্তে আমরা সত্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। তার নামে একাধিক মামলা রয়েছে এবং সে একজন পেশাদার ডাকাত।”

 

 

গ্রেফতারের পর সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই