1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চট্টগ্রাম-৪ আাসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় উত্তপ্ত সীতাকুণ্ড, মহাসড়ক ও রেলপথ অবরোধ

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

 

 

 

 

মোঃ জাহিদুল ইসলাম, সীতাকুণ্ড, চট্টগ্রামঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ( আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ কে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ার্পাসনের কার্যালয় থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। ঘোষণার পর থেকে দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সবাই দ্রুত রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন।

 

 

সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বড়দারোগাহাট থেকে সিটি গেইট পর্যন্ত ৩৯ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এদিকে রেলপথও অবরোধের কারণে হাজার হাজার যাত্রীও ভোগান্তিতে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই