1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে মুখোমুখি হচ্ছেন আপন দুই ভাই 

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রামঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসন এখন সারা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। কারণ, এই আসনে মুখোমুখি হচ্ছেন দুই সহোদর ভাই, একজন বিএনপি থেকে, অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে।

 

 

বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছে আজিজুর রহমানকে। অপরদিকে জামায়াতে ইসলামী প্রার্থী করেছে মোস্তাফিজুর রহমান মোস্তাককে। বাস্তবে এই দুইজন সহোদর ভাই হওয়ায় স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি।

 

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুড়িগ্রাম-৪ আসনে দীর্ঘদিন ধরেই বিএনপি ও জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। দুই দলেরই সংগঠনিক ভিত্তি ও ভোটব্যাংক এখানে বেশ দৃঢ়। ফলে দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা শুধু পারিবারিক আগ্রহের বিষয় নয়, বরং স্থানীয় রাজনৈতিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

 

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আজিজুর রহমানের প্রার্থীতা দলের অভ্যন্তরীণ ঐক্যকে আরও সুদৃঢ় করবে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, মোস্তাফিজুর রহমান মোস্তাক একজন অভিজ্ঞ, জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি বহু বছর ধরে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

 

 

রৌমারী, রাজিবপুর ও চিলমারীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে এ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু “ভাই-ভাই লড়াই”।

 

 

স্থানীয় এক শিক্ষক বলেন, এমন নির্বাচন আগে কখনো দেখিনি, দুই ভাই দুই দলের প্রার্থী। এখন দেখার বিষয়, জনগণ কাকে বেশি পছন্দ করে।

 

 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা, ঐতিহ্যবাহী দলগুলোর শক্ত অবস্থান এবং ভোটারদের আগ্রহ, সব মিলিয়ে কুড়িগ্রাম-৪ আসনটি এবারের নির্বাচনে সারাদেশের অন্যতম আলোচিত আসনে পরিণত হতে পারে।

 

 

ভাই-ভাই এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেই অপেক্ষায় এখন কুড়িগ্রামের রাজনীতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই