1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ফুলপুরে বিএনপির ৩১ দফা প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফুলপুর উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ।

 

 

সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন আকন্দ, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, তারাকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি আ. রশিদ, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, তারাকান্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফুলপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

 

সভায় প্রধান অতিথি আবুল বাসার আকন্দ বলেন, আপনাদের কেউ হতাশ হবেন না। আমি ৪৭ বছর ধরে বিএনপির জন্য কাজ করছি, ইনশাআল্লাহ তার মূল্য আমি পাবই। দলীয় মনোনয়ন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট করেছেন, প্রাথমিক মনোনয়ন পরিবর্তন হতে পারে। দল নিশ্চয়ই বিবেচনা করবে।

 

 

তিনি আরও বলেন, আমরা কোনো জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা আদর্শিক রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার দল করি।

 

 

সভায় বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই