1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বগুড়ার গাবতলীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মীরপুর শাখার সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ Time View

 

 

রাসেল আহম্মেদ, বগুড়াঃ
বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১নং ওয়ার্ড, মীরপুর শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ আশরাফুল ইসলাম ইনসাফ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ১নং ওয়ার্ড, মীরপুর। সহ-সভাপতিত্ব করেন জনাব মোঃ মিলু প্রামাণিক, সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ১নং ওয়ার্ড, মীরপুর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, কাগইল ইউনিয়ন শাখা।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিলন, সাবেক সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাবতলী উপজেলা শাখা; মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাগইল ইউনিয়ন শাখা, জনাব মোঃ আব্দুল হালিম হেলাল, সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, গাবতলী উপজেলা শাখা; জনাব মোঃ নুর আলম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কাগইল ইউনিয়ন শাখা, জনাব মোঃ মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কাগইল ইউনিয়ন শাখা; জনাব মোঃ আবু তাহের, সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কাগইল ইউনিয়ন শাখা; জনাব মোঃ আলম হোসেন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২নং ওয়ার্ড, কৈকুঁড়ী, ধলারহাট, জয়পুরহাট; এবং জনাব মোঃ সাব্বির আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, ১নং ওয়ার্ড, মীরপুর। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন জনাব মোঃ রুহুল আমিন রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ১নং ওয়ার্ড, মীরপুর এবং জনাব মোঃ হাফিজুল ইসলাম হাসান, প্রচার সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ১নং ওয়ার্ড, মীরপুর।

 

 

সভায় বক্তারা শ্রমিক সমাজের অধিকার, ন্যায্য মজুরি, নৈতিক উন্নয়ন এবং সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের প্রয়োগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই