1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

মানিকগঞ্জের সদর উপজেলায় এলাকাবাসীর হাতে ধরা পড়লো ১টা বিশাল আকৃতির কুমির

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৪ Time View

 

মোঃ নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জঃ

মানিকগঞ্জের সদর উপজেলায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির। স্থানীয়দের ধারণা, প্রাণীটি পদ্মা নদী পেরিয়ে খালে প্রবেশ করেছিল।

 

 

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা এ ঘটনা ঘটে।

 

 

কুমির আটকের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা কুমির দেখার জন্য ভিড় করে।

 

 

জানা যায়, চৌকিঘাটা ও চর বংখুরি এলাকায় বেশ কিছুদিন ধরে পদ্মা নদী সংলগ্ন খালগুলোতে কুমির দেখা যাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

আতঙ্কের কেন্দ্র ছিল মূলত হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নের বোয়ালী খাল ও সদর উপজেলার চর বংখুরি এলাকা। স্থানীয় জেলে ও বাসিন্দারা জানান, গত কয়েকদিনে খালে একাধিক কুমিরের দেখা মিলেছে।

 

 

তারা ধারণা করছেন, কুমিরগুলো পদ্মা নদী হয়ে খালে প্রবেশ করেছে। কুমির আতঙ্কে স্থানীয়রা খালে গোসল, কাপড় ধোয়া ও মাছ ধরা বন্ধ করে দেন। কেউ কেউ জানিয়েছেন, কুমিরটি কয়েকটি হাঁস-মুরগি ও ছাগলও ধরে খেয়েছে।

 

 

এলাকাবাসীর দাবি, আটক কুমিরটি প্রায় ১৩ ফুট লম্বা। এছাড়াও আরও কয়েকটি কুমির ওই খালে থাকতে পারে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

 

প্রাকৃতিক জলাশয়ে কুমিরের উপস্থিতি স্থানীয়দের জন্য উদ্বেগের হলেও এটি নদী ও বন্যপ্রাণীর পরিবেশগত ভারসাম্যের একটি অংশ। কুমিরটিকে নিরাপদে সংরক্ষণের দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই