1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত 

  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

 

মোজাম্মেল হক, বীরগঞ্জঃ

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলার বিএনপি’র শিক্ষা বিষয় সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম ও আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু।

 

 

উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই