1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

দীর্ঘ ১১ বছর পর হিলি দিয়ে ফল আমদানি শুরু

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৯৩ Time View

 

 

মাহবুব হোসেন মেজর, দিনাজপুরঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর পুনরায় ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতোদিন স্থবির থাকা ফল আমদানি কার্যক্রম আবারও সচল হলো। এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্ট সহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

 

 

আজ রবিবার (৯ নভেম্বর) বিকালে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।

 

 

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং প্রায় ২৫ মেট্রিক টন আপেল আমদানি করেছে। আপেল খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল, পরীক্ষণ ও শুল্কায়নসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

 

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাস করা যাবে।

 

 

দীর্ঘ বিরতির পর পুনরায় ফল আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দর এলাকায় আবারও জমে উঠছে আমদানি রপ্তানিভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম। এভাবে ফল আমদানী শুরু হওয়াই হিলি বাসী অত্যন্ত খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই