1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

সাবেক জিএমপি কমিশনার ড. নাজমুল করিম সাময়িক বরখাস্ত

  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

 

 

বিপ্লব চৌধুরী, গাজীপুরঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে থাকা অবস্থায় (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) ড. মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক বলে মনে হয়েছে।

 

 

সেহেতু সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

 

ড. নাজমুল করিম খান ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে কৃষি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ফরেনসিক বিভাগে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

 

 

গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন। পরে পদোন্নতি পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের ১ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই