1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

 

 

উজ্জ্বল রায়, নড়াইলঃ
নড়াইলে সুলতান মঞ্চে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বক্তব্যে রাখছেন এসপি রবিউল ইসলাম। নড়াইল সদর থানায় সর্বস্তরের জনগণের সাথে জুয়া, সন্ত্রাস, মাদক ইভিটিজিং ও বাল্যবিবাহ বিরোধী” আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (মঙ্গলবার ১১ নভেম্বর) বিকালে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে সুলতানমঞ্চ, বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ঐতিহ্যে সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আপনারা যদি মারামারি, কাইজ্যা করেন, তবে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, আপনারা নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে। আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে চাই। কোন অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না। কেউ অন্যায় করলে তা আইনি প্রক্রিয়ায় শক্ত হস্তে দমন করা হবে। পুলিশ সুপার ব্যবসায়িকদের বলেন আপনারা সিসি ক্যামেরা স্থাপন করবেন ও রাতে পুলিশের সাথে সমন্বয় করে নাইট গার্ড (নৈশ প্রহরী) রেখে বাজারের নিরাপত্তা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সকলকে সমভাবে আইনি সহায়তা দিবে, আপনারা থানায় আসুন, নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। আমরা একটি শান্তিপূর্ণ সমাজে একসাথে চলতে চাই, আর কোন মারামারি হানাহানি নয়। তিনি সকলকে, জুয়া, সন্ত্রাস, মাদক. সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট থেকে বিরত থাকাসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সরে আসার জন্য আহবান করেন।

 

 

 

 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল, মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, মোঃ সাজেদুর ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল, কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (টিআই অ্যাডমিন) ট্রাফিক বিভাগ, নড়াইল, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নড়াইল জেলা রূপগঞ্জ শিল্প, বণিক সমিতি ও অন্যান্য ব্যবসায়িক, নড়াইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই