1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

হাতিরঝিল থানার মামলায় অবশেষে জামিন পেলেন হিরো আলম

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর অবশেষে জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

 

 

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে পুলিশ হিরো আলমকে আদালতে হাজির করলে বিকেল ৪টা ১০ মিনিটে এজলাসে তোলা হয়। শুনানিতে তার আইনজীবীরা জামিন আবেদন করেন, অন্যদিকে বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ২০০ টাকার মুচলেকায় আদালত জামিন প্রদান করেন। এ সময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

 

 

এর আগে গত ১২ নভেম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে হাতিরঝিল থানার পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, হিরো আলম ও রিয়া মনির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। পরবর্তীতে তিনি রিয়াকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

 

 

গত ২১ জুন রিয়া মনির পরিবারের সঙ্গে সমঝোতার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডাকা হয়। সেখানে উপস্থিত হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের ওপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে তাদের বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এতে রিয়া মনি আহত হন এবং তার গলার দেড় ভরি স্বর্ণের চেইন চুরি হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।ওই ঘটনার পর গত ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই