1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

৩দফা দাবী পুরণ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

 

 

বিশেষ প্রতিনিধিঃ

দক্ষিন অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসি’র অবৈধ বাস চলাচল বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটরে ঘোষণা করেছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা।

 

 

রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন রুপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম।

 

 

এ সময় লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, আমরা বহুবার স্থানীয় জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআর টিসির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কোন সূরাহ হয়নি।

 

 

আমাদের ৩ দফা দাবি যদি ১লা ডিসেম্বরের ভিতর মানা না হয় তাহলে ২রা ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট রুপসা আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ সামাদ মোল্লা, ঝালোকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতিআবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা খুলনা আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাশ, রুপসা বাগেরহাট বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ দক্ষিন অঞ্চলের ১৮টি রুটে ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই