1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন আনবে–মেজর হাফিজ

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

 

 

খন্দকার নিরব, ভোলাঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক।

 

 

তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছে শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য ১৭ বছরে বহু মায়ের কোল খালি করেছে। এদেশে হত্যা, গুম ও দুর্নীতি সীমা ছাড়িয়েছে। তাদের উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাট হয়ে বিদেশে পাচার করা হয়েছে। সরকারের একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে। এতেই বোঝা যায় দেশের উন্নয়নের নামে কতটুকু লুটপাট হয়েছে। এসবের অবসান হওয়া প্রয়োজন।

 

 

রবিবার (১৬ নভেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিন মধ্যবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

 

 

ঢাকা থেকে শুক্রবার লঞ্চযোগে রওনা হয়ে শনিবার সকালে লালমোহন উপজেলা লঞ্চঘাটে পৌঁছালে হাজারো নেতা-কর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন। আজ রবিবার তজুমদ্দিন আগমনেও হাজারো মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

 

মেজর হাফিজ বলেন, “আজ যে স্নেহ ও ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলব না। আপনাদের প্রতি আমি ঋণী এবং বেঁচে থাকলে ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।”

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়া, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাসান মাকসুদুর রহমান, একেএম মহিউদ্দিন জুলফিকার, জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই