1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২২১ Time View

 

 

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুর শহর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার শহরের একটি মার্কেট থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে।

 

 

রবিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল এবং ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

তিনি আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করবেন।

 

 

পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই