1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রাম-১ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসা

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

 

 

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম -১ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসার একান্ত সাক্ষাৎকারের কথোপকথন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দারিদ্রের অবস্থানে আমাদের কুড়িগ্রাম জেলা ৬৩ নম্বর অবস্থান রয়েছে যা অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে আমাদের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী সীমান্তবর্তী তথা নদী ভরপুর হওয়ায় আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । আমাদের প্রতি নজর ছিল না বিগত সরকারগুলোর দেশের এ ক্রান্তি লগ্নে আবারও ক্ষমতায় আসার জন্য উঁকি ঝুঁকি মারছে বিগতদের মধ্যে এক দুটি দল। যা কোন ভাবেই মেনে নিতে চাচ্ছে না বাংলার স্বাধীনচেতা নতুন সমাজ। তাই আমি নাসিরা খন্দকার নিসা যার জন্ম ভূরুঙ্গামারী উপজেলার পাগলার হাট গ্রামে এবং আমার শ্বশুর আলয় নাগেশ্বরী পৌর এলাকায়। শিক্ষার হাতে খড়ি বাবা মৃত আব্দুল ওয়াহেদ খন্দকার মাস্টারের হাত ধরে ছাট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বেড়ে উঠা ভূরুঙ্গামারীতে। হামিদা খানম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ভূরুঙ্গামারী সরকারী কলেজ থেকে এইচএসসি, শেষ করে বি.বি.এ, এম.বি.এ সম্পূর্ণ করে বি.এড ও এম.এড করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে । প্রবেশ করেছি সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ড যেমনঃ নারীর ক্ষমতায়ন, কারিগরি প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গ্রামের নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান , বিভিন্ন বিদ্যালয়ে লাইব্রেরী স্থাপন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কো-কারিকুলার এ্যাকটিভিটিস পরিচালনা থেকে শুরু করে গ্রামীণ কর্মকান্ডে প্রত্যক্ষ অংশগ্রহণ। তার ধারাবাহিকতায় দেশের তরুণ সমাজের হাতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে নিজেকে ওতো প্রতোভাবে জড়িত করেছি দেশ গঠনের লক্ষ্যে ।

 

 

তার ফলশ্রুতিতে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটাকে ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন, আধুনিক, নিরাপদ, কর্মমূখর, কল্যাণমূখী ও আত্ম মর্যাদাশীল এলাকা হিসেবে গড়ে তুলতে ও সংসদে গিয়ে এলাকার সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করার লক্ষ্যে নতুনভাবে পরিবর্তনের দাবির মুখে ও সময়ের সঙ্গে নেতৃত্বের পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তন ও উন্নয়নের জন্য আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

 

 

দূর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা গঠন করতে চাই । যেকোন দূর্নীতিতে আমরা জিরো টলারেন্স।
প্রত্যেক তরুণ-তরুণী ও যুবককে তারুন্যের অহংকার হিসাবে তৈরীকরণের মাধ্যমে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা বাসীকে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার কাছে রোল মডেল হিসেবে পরিচয় করানোই আমার প্রধান লক্ষ্য। দেশ গঠনে আসুন সবাই সবাইকে সম্মান করি ও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই