1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

নেত্রকোনার কলমাকান্দায় আরও এক সেতু নির্মাণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২২১ Time View

 

 

আল আমিন হাওলাদার, নেত্রকোনাঃ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বোগাই নদীর ওপর ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতু নির্মাণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে তিনি কলমাকান্দা উপজেলায় বিশাড়া, ডাইয়াকান্দা, কান্তপুর, রানীগাঁওসহ বেশ কয়েকটি স্থানে সেতু নির্মাণ করেছেন।

 

 

বুধবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও এলাকায় নবনির্মিত সেতুটি স্থানীয়দের অংশগ্রহণে শিক্ষার্থীরা এর উদ্বোধন করেন। এই সেতু নির্মাণের ফলে ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈলাটী ইউনিয়নের বোগাই নদী পার হয়ে দুইটি প্রাথমিক বিদ্যালয়, চারটি মসজিদের মুসল্লি, দুইটি মাদ্রাসা ও একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এছাড়া ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই নদী দিয়ে পারাপার করতে হয়। বেশকিছু দিন পূর্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে এখানে একটি অস্থায়ী সেতু তৈরি করেন। বর্তমানে পুরোনো এই কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় গ্রামবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর ও বিপজ্জনক। সম্প্রতি এলাকাবাসী এ বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালকে জানালে তিনি উদ্যোগ নেন নতুন কাঠের সেতু নির্মাণের।

 

 

স্থানীয় বাসিন্দা হৃদয় শেখ বলেন, আগে ভাঙাচোরা এই সেতুর পারাপার হতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হতো। বর্তমানে সেতুটি নতুন করে তৈরি করে দেওয়ায় আমরা কায়সার কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

 

 

দক্ষিণ রাণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান রনি বলেন, সেতু নির্মাণের ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমেছে। এখন নির্বিঘ্নে শিক্ষার্থীরা বিদ্যালয় আসা-যাওয়া করতে পারবে।

 

 

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। সীমিত সাধ্যের মধ্যে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

 

 

তিনি জানান, এই সেতুটি নির্মিত হওয়ায় বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে সহায়ক হবে। এছাড়া স্থানীয় মসজিদে মুসল্লিরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তিনি আরও বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই