
আকতারুল হক, ঠাকুরগাঁও।
আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর অঞ্চল ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেন গাঁও ইউনিয়ন এ অবস্থিত রাণীদিঘী বা রাণীসাগর। যেখানে গেলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন খেলনার জায়গা, পিকনিক স্পট, পানিতে ঘোরার বোট,মনোরম পরিবেশে লিচু সহ হরেক রকমের গাছ, বিভিন্ন ধরনের মাছের চাষ,বাহারি রকমের পাখিদের আবাসস্থল, প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ অব্যাহত চলছে। আপনাদের মনখারাপ হলে এবং সময় পেলে ঘুরে যেতে পারেন এই রামরায় দিঘি বা রাণীসাগরে। ধন্যবাদ সবাইকে। বিজয় ২৪ টিভি, আকতারুল হক স্টাফ রিপোর্টার,ঠাকুর গাঁও জেলা।ঠাকুর গাঁও জেলার দর্শনীয় স্থান রাণীসাগরঃ আকতারুল হক স্টাফ রিপোর্টার ঠাকুর গাঁও জেলা। আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর অঞ্চল ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেন গাঁও ইউনিয়ন এ অবস্থিত রামরায়দিঘি বা রাণীসাগর এর ইতিহাস ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন রামরাই দিঘি। প্রাচীন জলাশয়গুলির মধ্যে বৃহত্তম রামরাই দিঘি। এর আয়তন প্রায় ৪২ একর।
এটি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম দিঘী। এর সঠিক ইতিহাস এখনো জানা যায় নি। ধারণা করা হয় দিঘিটি পাঁচশ থেকে হাজার বছরের পুরাতন হতে পারে। একসময় এই দীঘি ছিল এ অঞ্চলের সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের উৎস। এ দিঘিকে ঘিরে নানা লোককথা শোনা যায়।
রামরাই দিঘি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা সদর থেকে ৪ কিঃ মিঃ দূরত্বে অবস্থিত। পদমপুর ও উত্তরগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে এটি অবস্থিত।
এর চারপাশে প্রায় ১২০০এর অধিক লিচু গাছ সহ অন্যান্য গাছ লাগানো হয়েছে।চারিদিকে যেন সবুজের বিশাল সমারোহ আর দিঘীর টলটলে জলরাশি মুগ্ধ করে দর্শনার্থীদের। এক অপরূপ সৌন্দর্য বিরাজ করছে দিঘির চারপাশ জুড়ে এছাড়া বিভিন্ন বর্ণালি পাখির কুজন রামরাই-এর সৌন্দর্যকে আরো অধিক আকর্ষণীয় করে তুলে। শীতের সময় লাখ লাখ অতিথি পাখির দেখা মিলে এখানে। তাদের কিচির মিচির শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে যায়। অনেকেই পাখিরাজ্য বলে আখ্যাইত করে থাকেন। যেখানে গেলে দেখতে পাওয়া যাবে বিভিন্ন খেলনার জায়গা, পিকনিক স্পট, পানিতে ঘোরার বোট,মনোরম পরিবেশে লিচু সহ হরেক রকমের গাছ, বিভিন্ন ধরনের মাছের চাষ,বাহারি রকমের পাখিদের আবাসস্থল, প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ অব্যাহত চলছে। আপনাদের মনখারাপ হলে এবং সময় পেলে ঘুরে যেতে পারেন এই রামরায় দিঘি বা রাণীসাগরে। ধন্যবাদ সবাইকে।
Leave a Reply