1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২২২ Time View

 

 

ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

 

 

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের অভিযোগে রাঙ্গুনিয়ার তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ হওয়া ইটভাটাগুলো হলোঃ বেতাগ বালিয়াখোলা এলাকার মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (KMR) মালিক জাহাঙ্গীর আলম চৌধুরী, একই এলাকার মেসার্স কেবিএম ব্রিকস (KBM) মালিক মো. আজিজুর রহমান, এবং দক্ষিণ রাজানগর সোনারগাঁও মোহাম্মদপুর এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB) মালিক মো. ইউনুচ কোম্পানি ।

 

 

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং পরিদর্শক চন্দন বিশ্বাস।

 

 

আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্প, র‍্যাব-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর, এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা। এছাড়া সার্বিক সহযোগিতা করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই