1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

এমপিএস লোন অ্যাপের প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ

  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২২৯ Time View

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

অনলাইন লোনের প্রলোভন দেখিয়ে ‘এম পিএস লোন’ নামে একটি অ্যাপ সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে অ্যাপটি প্রথমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ভুয়া কাস্টমার কেয়ার ও অজানা মোবাইল নম্বর থেকে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা নিতে থাকে।

 

 

ভুক্তভোগীরা জানান, অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই তাদের ফোনবুক, ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। এরপর ঋণ দেওয়ার কথা বলে প্রসেসিং ফি, নিরাপত্তা জামানতসহ নানা নামে বারবার টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর পরও কোনো ঋণ প্রদান করা হয় না। বরং আরও টাকা না দিলে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

 

 

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক প্রতারক চক্রের পরিচিত কৌশল। তারা মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে প্রতারণা চালায়। বিশেষ করে অর্থনৈতিক সংকটে থাকা মানুষেরা সহজে লোন পাওয়ার আশায় এসব ফাঁদে পড়ে যান।

 

 

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, সাধারণ মানুষ যেন এসব অনলাইন লোন অ্যাপের প্রতারণার ফাঁদে না পড়েন সেজন্য ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।

 

 

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কোনো অনলাইন অ্যাপ বা অপরিচিত নম্বর লোন দেওয়ার কথা বললে টাকা পাঠানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই