1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

পিরোজপুরে এলিজা জামানের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক এলিজা জামান।

 

 

বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে এলিজা জামান বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও এলাকাবাসীর হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। এসময় তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনার মূল উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। মাঠে তার সক্রিয় তৎপরতা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা কর্মসূচিটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহবায়ক শাজাহান শেখ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এলিজা জামান বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরের একটি নকশা। এই দেশকে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে এই ৩১ দফা বাস্তবায়নই হবে পরিবর্তনের মূল চালিকা শক্তি। আমরা জনগণের হাতে এই বার্তা পৌঁছে দিচ্ছি কারণ পরিবর্তন আনতে হলে জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই